Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ বাধ্যতামূলক অবসরে যারা

admin

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ বাধ্যতামূলক অবসরে যারা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তা এবং ৪৯ জন পুলিশ পরিদর্শককে (ওসি) সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।

Manual7 Ad Code

প্রজ্ঞাপনে দেখা যায়, বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার সাবেক দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজল। তারা দুইজন পৃথক সময়ে সিলেটের এই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করেছেন। শাহ মো. হারুন অর রশীদ সিলেটের বিয়ানীবাজার ও গোয়াইনঘাট থানার পাশাপাশি হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বও পালন করেছেন। আবার অন্যদিকে খায়রুল ফজল দক্ষিণ সুরমা থানার পাশাপাশি সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে ৫৬ কর্মকর্তার অবসরের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

Manual4 Ad Code

পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সাত কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। তারা হলেন র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

Manual8 Ad Code

অন্যদিকে, পুলিশ-২ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৪৯ জন কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।

Manual6 Ad Code

শেয়ার করুন