Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অ্যাকশনে প্রশাসন, ৫৩৬ মা ম লা য় ২৪ লাখ টাকা জরিমানা

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে অ্যাকশনে প্রশাসন, ৫৩৬ মা ম লা য় ২৪ লাখ টাকা জরিমানা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলায় বিভিন্ন অনিয়ম এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। গত মাসে (আগস্ট) জেলার বিভিন্ন স্থানে ১৪৮টি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ৫৩৬টি মামলা দায়ের করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা রক্ষায় তফসিলভুক্ত আইনের অধীনে অভিযানগুলো পরিচালিত হয়। আগস্ট মাসের এসব অভিযানে মোট ২৪ লাখ ৩৪ হাজার ৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৪৬ জন অপরাধীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

প্রশাসন জানায়, অভিযানের বড় একটি অংশ জুড়ে ছিল দণ্ডবিধি, ১৮৬০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আইনি পদক্ষেপ। আগস্টে দণ্ডবিধির অধীনে ৩৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০৩টি মামলা দেওয়া হয়; যেখানে আদায় হয় ৬ লাখ ৮৬ হাজার ৭৪০ টাকা জরিমানা এবং ৪৪ জনকে দেওয়া হয় কারাদণ্ড।

Manual1 Ad Code

অন্যদিকে, মাদকবিরোধী ৩৯টি অভিযানে ১৯৫টি মামলা করা হয়। এ ক্ষেত্রে ৪৪ হাজার ২৯০ টাকা জরিমানার পাশাপাশি অপরাধে জড়িত সর্বোচ্চ ১৯৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে আদায় করা হয়েছে সর্বোচ্চ জরিমানা। ২২টি অভিযানে ৪৫টি মামলা দায়ের করা হয় এবং জরিমানা আদায় করা হয় ৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এ সময় দুজনকে কারাদণ্ডও দেওয়া হয়।

Manual4 Ad Code

এ ছাড়া সড়ক পরিবহন আইনে ১২টি মোবাইল কোর্টে ২১টি মামলায় ১ লাখ ১০ হাজার ২০০ টাকা, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬টি কোর্টে ৭টি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে ৮টি অভিযানে ৮টি মামলায় ১ লাখ ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, জনস্বার্থে অনিয়ম ও অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় তফসিলভুক্ত আইনের আওতায় মোবাইল কোর্টের কার্যক্রমও অব্যাহত রয়েছে। অপরাধ দমনে সিলেটের মাঠ প্রশাসনে কঠোর তদারকি ও নজরদারি জোরদার করা হয়েছে। অনিয়ম ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

শেয়ার করুন