Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত

admin

প্রকাশ: ২৯ মে ২০২৩ | ০১:২৫ অপরাহ্ণ | আপডেট: ২৯ মে ২০২৩ | ০১:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে অজ্ঞাত পরিচয় যুবকদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মহানগরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু।

Manual4 Ad Code

রোববার (২৮ মে) রাত ১১টার দিকে নগরের শাহী ঈদগাহ এলাকায় তিনি হামলার শিকার হন।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে নগরীর শাহী ইদগাহ আল্লাহু পয়েন্টে সামনের দাঁড়ানো ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু। এসময় হঠাৎ চার-পাঁচজন যুবক অতর্কিত হামলা চালায়। এসময় তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যায়। তার পেট ও উরুতে ছুরির গুরুতর আঘাত রয়েছে।

Manual1 Ad Code

আম্বরখানা ফাড়ি ইনচার্জ মফিজুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

Manual7 Ad Code

এদিকে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পুকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ছুটে যান সিলেট সিটি করপোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি আমিনুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন।

শেয়ার করুন