Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আগুনে পুড়ে নববধূর রহস্যজনক মৃত্যু

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ০২:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ০২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আগুনে পুড়ে নববধূর রহস্যজনক মৃত্যু

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে এক নববধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত নববধূর নাম রেছনা বেগম (১৮)। তিনি ওই গ্রামের আব্দুল মালিকের স্ত্রী। রেছনার বাবার বাড়ি উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামে। গত ২ জানুয়ারি পারিবারিকভাবে আব্দুল মালিকের সঙ্গে তার বিয়ে হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে আব্দুল মালিক তার বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসার জন্য সিলেট শহরের একটি ক্লিনিকে নিয়ে যান। ওই সময় পরিবারের অন্য সদস্যরাও বাড়ির বাইরে ছিলেন। তখন বাড়িতে রেছনা বেগম ও আট বছর বয়সী এক শিশু ছাড়া কেউ ছিলেন না।

Manual4 Ad Code

বিকেল সাড়ে ৩টার দিকে রান্নাঘর থেকে চিৎকারের শব্দ শুনে এক প্রতিবেশী এগিয়ে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে দরজার পাশে একটি ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুললে রেছনা বেগমকে আগুনে জ্বলতে দেখা যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন