Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আটক প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য

admin

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৬:১০ অপরাহ্ণ | আপডেট: ০৩ মে ২০২৬ | ০৬:১০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আটক প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। রবিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

Manual2 Ad Code

বিজিবি জানায়, সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল এবং বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছানাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকোলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল, মহিষ আটক করা হয়েছে।

Manual8 Ad Code

একই সময়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সুপারি, ট্রাউজার ছাড়াও অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়।

আটককৃত চোরাচালানী পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৯০ লক্ষ ৮ হাজার ৭০ টাকা।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত।

Manual2 Ad Code

আটককৃত পণ্যগুলোর ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন