Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আবারও আবাসিক হোটেলে নারী-পুরুষ পাকড়াও

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আবারও আবাসিক হোটেলে নারী-পুরুষ পাকড়াও

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর এলাকার আবাসিক হোটেলগুলো থেকে অসামাজিক কার্যকলাপ রোধে বেশ কঠোর হয়েছে পুলিশ। এবার দক্ষিণ সুরমার কদমতলি এলাকার কয়েস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়ান্দা শাখার (ডিবি) একটি টিম।

Manual1 Ad Code

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ চারজনকে আটক করা হয়। তারা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সাধনপুর গ্রামের মো. গিয়াজ উদ্দিনের ছেলে মো. সাহাব উদ্দিন সাজু (৩১), সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের আজেদ আলীর ছেলে মো. নয়ন মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজার তাজপুর এলাকার রফিক মিয়ার স্ত্রী ঝুমা বেগম (২৭) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বৈকুন্ঠপুর গ্রামের সুরুষ গুপ্ত’র মেয়ে পপি গুপ্ত (৩০)।

পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন