Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আরও এক শিশুর প্রাণহানী

admin

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০১:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৯ মে ২০২৬ | ০১:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আরও এক শিশুর প্রাণহানী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪ জনে।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় মারা যাওয়া শিশুর নাম রাইহামা (৮ মাস)। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজনগরের রাসেল আহমদের মেয়ে।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি। এখন পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ১৪২ জন।

সিলেটে ল্যাব টেস্টের সুযোগ না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোন রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করে রিপোর্ট আনা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও ২৯ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবাই ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

Manual7 Ad Code

আর শনিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে যে ২৪৩ জন ভর্তি ছিলেন। তার মধ্যে সর্বোচ্চ ১০৬ জন আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

Manual6 Ad Code

এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, আল হারামাইন হাসপাতাল ২ জন, মাউন্ট এডোরা হাসপাতাল ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ১ জন করে ভর্তি আছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Manual8 Ad Code

শেয়ার করুন