Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে একজনের মৃ*ত্যু, একদিনে হাসপাতালে দুই শতাধিক আক্রান্ত ভর্তি

admin

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে একজনের মৃ*ত্যু, একদিনে হাসপাতালে দুই শতাধিক আক্রান্ত ভর্তি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হামের পরিস্থিতির তেমন উন্নতি নেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে এ রোগে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ২৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামের ২০১ রোগী ভর্তি হয়েছেন।

Manual3 Ad Code

নতুন ভর্তি রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন রয়েছেন। এছাড়া কোম্পানীগঞ্জে দুজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৬২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন ভর্তি রয়েছেন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে তিনজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে আটজন চিকিৎসাধীন রয়েছেন।

Manual4 Ad Code

এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, বিশ্বনাথে তিনজন, বিয়ানীবাজারে পাঁচজন, গোলাপগঞ্জে নয়জন ও ফেঞ্চুগঞ্জে পাঁচজন ভর্তি রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৩ জন। মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৬ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন সন্দেহজনক হামের রোগী ভর্তি রয়েছেন।

Manual5 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৬ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

Manual5 Ad Code

এদিকে মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৬৯, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৫ জন। নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা যথাক্রমে চার, চার, এক ও এক। সব মিলিয়ে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত না হলেও বিপুলসংখ্যক সন্দেহজনক রোগীর হাসপাতালে ভর্তি এবং একজনের মৃত্যুতে পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিভাগের হাসপাতালগুলোতে এখনো ছয় শতাধিক সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন।

শেয়ার করুন