Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে একদিনে দুই সড়ক দুর্ঘটনা

admin

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে একদিনে দুই সড়ক দুর্ঘটনা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন স্থানে রবিবার (১১ ফেব্রুয়ারি) দুই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এগারো জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি যানবাহন। রোববার (১১ ফেব্রুয়ারি) মহানগরের উপশহর ও দক্ষিণ সুরমায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

Manual4 Ad Code

সিলেট মহানগরের উপশহরে দুপুর ১২টার দিকে ৬টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে করে অটোরিকশাগুলোতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার জানান, রোববার দুপুর বারোটার দিকে মেন্দিবাগ পয়েন্টে একটি বাস (ঢাকা মেট্রো ১১-১৫৮০) বেপরোয়া গতিতে এসে পাঁচ থেকে ছয়টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে করে সিএনজি চালিত অটোরিকশাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গাড়িতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে গেছে।

Manual3 Ad Code

এদিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন রশীদপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দিলে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হন। আহত দেলোয়ার বিশ্বনাথ থানার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

আহত দেলোয়ার হোসেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অটোরিকশাক ও প্রাইভেট কারটি জব্দ করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

Manual7 Ad Code

শেয়ার করুন