Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এবার সিএনজি অটোরিকশাকে যে নির্দেশনা দিলেন কমিশনার

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ১০:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ১০:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এবার সিএনজি অটোরিকশাকে যে নির্দেশনা দিলেন কমিশনার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা দেন তিনি।

 

Manual7 Ad Code

শনিবার (২৫ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত সিএনজি চালিত থ্রি-হুইলার ও প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন কমিশনার।

 

Manual6 Ad Code

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। এতে চালক ও যাত্রী-উভয়ের স্বার্থই রক্ষা পাবে।’

 

তিনি আরও বলেন, ‘বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক করা হচ্ছে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে। আমরা চাই, এসব অনিয়ম দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।’

 

কমিশনার আরও জানান, ‘সিলেট নগরে ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। পাশাপাশি আমরা দ্রুতই নগরে গণপরিবহন চালুর উদ্যোগ নিচ্ছি।’

 

Manual8 Ad Code

সভায় সিলেটের রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগরবাসীর সুবিধার্থে যৌক্তিক ও বাস্তবসম্মত ভাড়া নির্ধারণে মতামত দেন অংশগ্রহণকারীরা।

Manual1 Ad Code

শেয়ার করুন