Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ওয়ার্ক পারমিটের নামে প্রতারণা, মামুন গ্রেপ্তার

admin

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ০৬:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ | ০৬:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ওয়ার্ক পারমিটের নামে প্রতারণা, মামুন গ্রেপ্তার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল থেকে মামুন আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ মামুন একজন প্রতারক।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

মামুন শাহপরাণ থানার পীরেরবাজার এলাকার মৃত মো. মাহমুদ আলী ও বানেছা বেগমের ছেলে।

Manual4 Ad Code

পুলিশ জানায়. মামুন ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশ পাঠানোর নামে তার স্মার্ট এডুকেশন অ্যান্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে একজন ভুক্তভোগীর কাছ থেকে ৩২ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেছেন (নং ৪২/১৯/১০/২৫)।

Manual1 Ad Code

শুধু এই ভুক্তভোগীই নয়, আরও একাধিক ব্যক্তির কাছে এভাবে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে মামুন ও তার স্ত্রীর বিরুদ্ধে। সিসিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা পাওয়া গেছে।

তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন