Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জামানত হারালেন ‘রানিং’ এমপি!

admin

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪ | ০৫:০০ অপরাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ | ০৫:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে জামানত হারালেন ‘রানিং’ এমপি!

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ৬টি আসনের মধ্যে ৪টিতে (১, ৩, ৪ ও ৬) ‘রানিং’ এমপি। একটিতে (সিলেট-৫) নির্বাচন করেনি আগের এমপি হাফিজ মজুমদার। এই আসনে জয়ী হয়েছেন নতুন মুখ। তবে সিলেটের একটি আসনে জামানত হারিয়েছেন ‘রানিং’ এমপি। তিনি হলেন- সিলেট-২ আসনের গণফোরাম নেতা মোকাব্বির খান।

Manual8 Ad Code

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন নিয়ে ভোট করেছিলেন এই মোকাব্বির খান। এবার উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করে জামানত খুঁইয়েছেন আলোচিত এই প্রার্থী।

Manual7 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে বর্তমান এমপি মোকাব্বির খানসহ জামানত হারিয়েছেন ৫ সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনি আইন অনুযায়ী- সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ প্রার্থী।

তাদের মধ্যে ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি- নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে এক লাখ ৬ হাজার ৬৬১ ভোট পেয়েছেন।

Manual5 Ad Code

সিলেট-২ আসনে নির্বাচনি ফল বিশ্লেষণ করে দেখা যায়, এ আসনের দুই উপজেলা ওসমানীনগর ও বিশ্বনাথে ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন ভোটারের মধ্যে ১২৮টি কেন্দ্রে এক লাখ ৬ হাজার ৮৪৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে বতর্মান এমপি গণফোরামের মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে ১৯২২ ভোট, তৃণমূল বিএনপির আব্দুল মল্লিক সোনালী আঁশ প্রতীকে ৯৪৪ ভোট, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল প্রতীকে ৬৮৭৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ডাব প্রতীকে ১৮৫ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মনোয়ার হোসাইন আম প্রতীকে নিয়ে ২৫৩ ভোট পান।

ফলে নির্বাচনি নিয়ম অনুযায়ী সিলেট-২ আসনে প্রদত্ত এক লাখ ৬ হাজার ৮৪৭ ভোটের মধ্যে ৮ শতাংশ অর্থাৎ- ১৩ হাজার ৩৫৫ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন মোকাব্বির খান, ইয়াহইয়া চৌধুরী, আব্দুল মল্লিক রব, মো. জহির ও মনোয়ার হোসাইন।

Manual6 Ad Code

শেয়ার করুন