Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডিবি’র অভিযানে ভারতীয় চিনির বড় চালান জব্দ, আটক ২

admin

প্রকাশ: ০১ মে ২০২৪ | ০৫:২২ অপরাহ্ণ | আপডেট: ০১ মে ২০২৪ | ০৫:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডিবি’র অভিযানে ভারতীয় চিনির বড় চালান জব্দ, আটক ২

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযান চালিয়ে ভারতীয় চিনির বড় একটি চালান জব্দ করেছে। যার বাজারমূল্য ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।

এসময় দুই চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১ মে) সকাল ৭টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন প্যারাইচক পয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়।

Manual1 Ad Code

আটক দুই চোরাকারবারি হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ি থানার শ্রীমন্তপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. তারিফ আহমদ (২৯) ও একই থানার কাপাশিয়াপাড়া গ্রামের মো. রৌশন আলীর ছেলে নূর জামাল (৩৮)।

Manual7 Ad Code

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ চিনি পরিবহন কাজে ব্যবহৃত ১ ট্রাক জব্দ করেছে পুলিশ। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন