Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডিবির জালে আটক ৬ জুয়াড়ি

admin

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০২:২১ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৪ | ০২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডিবির জালে আটক ৬ জুয়াড়ি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ৬ জুয়াড়িকে আটক করেছে মহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ মে) দিবাগত রাত ১টার দিকে শাহপরাণ (রহ) থানাধীন সাদিপুরস্থ এলাকার নাদিয়া লাইব্রেরী এন্ড গ্রাফিক্স কেয়ার নামক দোকানের ৩য় তলা থেকে তাদেরকে আটক করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন, শাহপরাণের সাদিপুর-১ এলাকার রঞ্জিত দাস (৫২), লায়েক আহমদ (৬০), সুনামগঞ্জ সদরের মিঠু মিয়া (৪০), ছাতকের মো. বাচ্চু মিয়া (৪৫), শাহপরাণের আল বারকা এলাকার আলাল আজমদ (৪৬), ব্রাহ্মনবাড়িয়া সদরের জাহাঙ্গীর (৫৪)। আটকদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শাহপরাণ (রহঃ) থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে, পুলিশ স্কর্টের মাধ্যমে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন