Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, ঝুঁ*কি নেই: এসএমপি কমিশনার

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, ঝুঁ*কি নেই: এসএমপি কমিশনার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্রের বুথ ও ভোটকক্ষ পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো ধরনের আশঙ্কা নেই।

Manual5 Ad Code

তিনি জানান, অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং কয়েকদিন ধরে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন মহড়া চলছে। প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৪ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
এসএমপি কমিশনার বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে ৬৬ টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম ও ২টি স্ট্যান্ডবাই টিম কাজ করবে। পাশাপাশি জিনিয়া অ্যাপের মাধ্যমে প্রতিটি কেন্দ্র থেকে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যাবে। কোনো সমস্যা দেখা দিলে অ্যাপের মাধ্যমে নিকটবর্তী মোবাইল টিম স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ঘটনাস্থলে পৌঁছে যাবে।

Manual1 Ad Code

তিনি আরও জানান, ছয়টি থানার আওতায় ১০টি ড্রোন সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। কোথাও অবৈধ জমায়েত বা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থানের চেষ্টা হলে আগেই তা শনাক্ত করা সম্ভব হবে।
সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা বিষয়ে কমিশনার বলেন, সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কেউ ভোট দিতে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম লিপফ্রগ পদ্ধতিতে টহল দেবে বলে জানান তিনি। এছাড়া আর্মি, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে।
এসএমপি কমিশনারের বলেন, দীর্ঘ সময় পর ভোটকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তাতে জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।

শেয়ার করুন