Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সিসিক কর্মীর

admin

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৪:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ০৪:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সিসিক কর্মীর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর ছড়ারপার এলাকায় কাজ করতে সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। একই সময়ে তার সাথে থাকা আরও ২জন গুরুতর আহত হয়। রবিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত ওই যুবক নাইম (২০)। সে সিলেট মহানগরীর কোতোয়ালী থানার শেখঘাট ভাঙ্গাটিকরপাড়া এলাকার মুহিবুরের ছেলে। আহতরা হলেন- একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে অপু (১৯) এবং আল-আমিন।

Manual5 Ad Code

জানা যায়, প্রতিদিনের মতো রবিবার (৯ আগস্ট) সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কাজে বের হন কয়েকজন লেবার। এদিন মহানগরীর ছড়ারপার এলাকায় একটি জামে মসজিদের ছাদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যান চারজন লেবার। এ সময় তাদের সঙ্গে মসজিদ কমিটির ক্যাশিয়ারও উপস্থিত ছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার একপর্যায়ে তিনজন লেবার মসজিদের ছাদের রোডসাইড অংশে কাজ করছিলেন। ওই স্থানে লম্বা ও বাঁকা কয়েকটি রড ছিল। কাজ করার সময় ওই রডের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা।

Manual7 Ad Code

এসময় ঘটনাস্থলেই নাইম মারা যান। এবং তার সাথে থাকা অন্য দুইজন অপু এবং আল-আমিন আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এসময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নাইমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, ‘এই ঘটনায় পরিবার তেকে কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন