Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভারতীয় অবৈধ চিনির বড় চালান জব্দ, আটক ২

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ০৪:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ০৪:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ভারতীয় অবৈধ চিনির বড় চালান জব্দ, আটক ২

Manual8 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সিলেটে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনির বড় একটি চালান জব্দ করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।

Manual4 Ad Code

এসময় দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের তাহির উল্লাহ’র ছেলে মো. আক্তার হোসেন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাও (নয়াবস্তি) গ্রামের মৃত ফজর আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫)। এর মধ্যে আক্তার হোসেন পিকআপ চালক ও অপরজন চোরাকারবারি।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- ডিবি’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসবের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৮৪ হাজার টাকা।

Manual3 Ad Code

পরবর্তীতে আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন