Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভুল চিকিৎসায় শিশুর মৃ*ত্যু, টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে ভুল চিকিৎসায় শিশুর মৃ*ত্যু, টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর ঘটনা টাকা দিয়ে ধামাচাপার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর মধুশহীদ এলাকার শাহজালাল ক্লিনিকে এ ঘটনা ঘটেছে।

Manual2 Ad Code

শিশুটির অভিভাবকদের সূত্রে জানা গেছ, সুনামগঞ্জের জামালগঞ্জের ৪ বছরের একটা শিশুকে প্রায় ৯ মাস আগে ভাঙ্গা পায়ে পাত লাগানো হয়েছিল। সেটি খুলতে রবিবার ক্লিনিকে এলে সুস্থ বাচ্চাকে অ্যানেস্থেসিয়া দিতে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই ওই শিশুটিকে দ্রুত অন্য একটি ক্লিনিকে আইসিইউতে ভর্তির জন্য পাঠায় শাহজালাল ক্লিনিক কর্তৃপক্ষ। কিন্তু ওই ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে অস্বীকার করে জানান, সে আর নেই।

Manual5 Ad Code

এরপর তারা দ্রুত শাহজালাল ক্লিনিকে ফিরে আসলে ক্লিনিকের একজন ম্যানেজার বাচ্চাটির অভিভাবকদের হাতে ১০ হাজার টাকা দিয়ে দ্রুত চলে যেতে বলেন। কিন্তু তারা না গিয়ে নিজের স্বজনদের জড়ো করে ক্লিনিকের ম্যানেজারসহ অ্যান্যদের ঘেরাও করে রাখেন।

এসময় অভিভাবকরা ক্লিনিকে চড়াও হয়ে ভঙচুরের চেষ্টা করেন।

শিশুটির মা গণমাধ্যমকে বলেন, ১টা ইনজেকশন ৬বার দিয়েছে। এরপর শিশুটির পাত খুলে নেওয়ার সময় সে জোরে জোরে চিৎকার করে আমার কোলে ঢলে পড়ে। আমার বাচ্চাটি মারা যায়। আমাকে আইসিউতে নিয়ে যেতে বললে আমরা সেখানে নিয়ে যাই। ওরা ভর্তি করেনি। বলেছে এই বাচ্চা আর নেই।

Manual5 Ad Code

শাহজালাল ক্লিনিকের ম্যানেজার পরিচয়ে এক ব্যক্তিকে গণমাধ্যমের প্রশ্নের মুখে স্বীকার করেন, তার ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া হিসাবে দিয়েছিলেন।

Manual2 Ad Code

রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার ওসি মাঈনুল জাকির বলেন, আমাকে জানানো হয়েছে ওখানে চিকিৎসাধীন একটি শিশুর মৃত্যু হয়েছে। তার স্বজনরা ঘেরাও করেছেন। এটিই আমাকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা কি, অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নিবো। শাহজালাল ক্লিনিকে কোতোয়ালী থানাপুলিশের একটি টিম পুরো বিষয়টি দেখছে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলছে।
উল্লেখ্য, শিশুটি অপারেশনের দায়িত্বে ছিলেন ডা. শেখ তানভির আহমেদ তালুকদার।

শেয়ার করুন