Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভোটের আগে অ*স্ত্র উদ্ধার

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ভোটের আগে অ*স্ত্র উদ্ধার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেটে ভোটের আগের রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর এলাকার একটি আনারস বাগান থেকে দেশিয় তৈরি ‘ওয়ান শ্যুটার’ গান উদ্ধার করা হয়। তবে অস্ত্রের মালিক সনাক্ত করা যায়নি।

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিয়ানীবাজারের মোল্লাপুরের একটি আনারস বাগানে ব্যাপক তল্লাশি চালায় র‌্যাবের একটি দল। এসময় বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় তৈরি ‘ওয়ান শ্যুটার গান’ ও ১২ বোর শটগানের ১টি কার্তুজ উদ্ধার করা হয়। তবে অস্ত্র ও কাতুর্জের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে র‌্যাবের তদন্ত চলছে।সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ২৬ কেজি ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ গুলিসহ ১৩৪টি এয়ারগান উদ্ধার করেছে।

শেয়ার করুন