Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে রোগে কেড়ে নিল ৬৫ শিশুর প্রাণ

admin

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০২:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ০২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে রোগে কেড়ে নিল ৬৫ শিশুর প্রাণ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একইসাথে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের শরীরে পরীক্ষা করে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনের। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

Manual6 Ad Code

এদের মধ্যে একজন ২২ বছর বয়েসি নার্স ও বাকিরা সব শিশু।

সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় সালেহ আহমদ নামের এক শিশু হামের উপসর্গে মৃত্যু হয়েছে। তার বয়স ৯ মাস। সে সিলেটের কানাইঘাটের বাউরবাগ গ্রামের বাসিন্দা। সে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে সে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়- শনিবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৭ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩১৫ জন রোগী ভর্তি আছেন।

Manual1 Ad Code

এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে ৩ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন