Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে শতবর্ষী বটগাছের নিচে মিললো গুলিসহ পিস্তল

admin

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে শতবর্ষী বটগাছের নিচে মিললো গুলিসহ পিস্তল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের একটি শতবর্ষী বটগাছের নিচে মিলেছে গুলিসহ বাটযুক্ত পিস্তল।সোমবার (২৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

তারা জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার বনকলাপাড়া আবাসিক এলাকার পেছনে তারাপুর চা বাগানের পাশের একটি শতবর্ষী বটগাছের নিচ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বাটযুক্ত পিস্তল পত্যিক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual2 Ad Code

শেয়ার করুন