Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সাড়ে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৩৭ শতাংশ

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সাড়ে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৩৭ শতাংশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সিলেটের ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরুর প্রথম সাড়ে ছয় ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি এ হার নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালের প্রথম চার ঘণ্টায় ভোটের হার ২০ শতাংশের কাছাকাছি থাকলেও দুপুরের দিকে তা বৃদ্ধি পেয়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।তবে ভোটারদের উপস্থিতির চিত্রে ভিন্নতা লক্ষ্য করা গেছে। নগরীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ৩-৪টি কেন্দ্র ছাড়া বাকিগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। কিছু কেন্দ্র প্রায় ফাঁকা দেখা গেলেও চা শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

Manual3 Ad Code

নির্দিষ্ট কিছু কেন্দ্রের তথ্য অনুযায়ী, নগরের শিবগঞ্জ এলাকার নবীনচন্দ্র প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত ৩ হাজার ২৭০ ভোটের মধ্যে ৮৮৭টি ভোট পড়েছে। অন্যদিকে এমসি কলেজের নারী কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৩ হাজার ৫৬২ ভোটের মধ্যে ৯৫৯টি ভোট সংগ্রহ করা হয়েছে।

এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম জানান, সিলেটে সাধারণত ভোটাররা সকালে একটু দেরিতে কেন্দ্রে আসেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে এবং দিন শেষে ভোটের হার ৫০-৬০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ছয়টি আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ২৯ লাখ ১৬ হাজার ৬১০ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে অংশ নিচ্ছেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন