Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সেই দুই বাস চালকের বিরুদ্ধে মামলা

admin

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৬:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ০৬:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সেই দুই বাস চালকের বিরুদ্ধে মামলা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইউনিক ও বেঙ্গল স্লিপার বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এই মামলা দায়ের করা হয়। রবিবার (৯ আগস্ট) বিকেলে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Manual2 Ad Code

তিনি জানান, কুমিল্লার বাঙ্গুরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সাদমান জাহাঙ্গীর সৌরভের বড় ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে সিলেটের ওসমানীনগর থানায় ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) বাসের চালক এবং ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) কোচের বাস চালককে আসামী করে এই মামলা দায়ের করা হয়।

Manual6 Ad Code

এর আগে শনিবার (৮ আগস্ট) সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করেছে বলে জানিয়েছে। একইসঙ্গে এই দুই বাসের মালিক ও চালককে পাঁচ দিনের মধ্যে বিআরটিএ কার্যালয়ে সশরীরে হাজির হয়ে দুর্ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ।

এর আগে একই দিন দুপুরে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্য করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Manual2 Ad Code

এদিকে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীনদের দেখতে শনিবার (৮ আগস্ট) সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) কোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ৭ জন মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান আরও ২জনসহ মোট ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual3 Ad Code

শেয়ার করুন