Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সৌরভ হ*ত্যা, কুমিল্লা থেকে র‌্যাবের কব্জায় ৩ ভাই

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৬ | ১২:১৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে সৌরভ হ*ত্যা, কুমিল্লা থেকে র‌্যাবের কব্জায় ৩ ভাই

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে সৌরভ হত্যা মামলার ৩ আসামিকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯।

Manual2 Ad Code

শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে র‌্যাব-১১ এর সহযোগীতায় কুমিল্লার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের ওসমানীনগর থানার পশ্চিম তিলাপাড়া গ্রামের আব্দুল বারির ৩ ছেলে রুহেল আহম্মেদ (৩০), রাসেল আহমদ (২৩) ও রাহেল আহমদ (২৫)।

Manual4 Ad Code

কুমিল্লার দেবিদ্বার থানাধীন মোহনপুর থেকে দু’জন ও কোতোয়ালী থানাধীন আমতলী থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জানা যায়, ওসমানীনগর থানার তিলাপাড়া এলাকার শাহজাহান মিয়া ওরফে সৌরভকে গত ১০ জানুয়ারি বিকালে তিলাপাড়া মসজিদের পাশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হলে আশাপাশের লোকজন উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় তার পিতা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা (নং ৭/১২/১/২৬) দায়ের করেন। রুহেল রাসেল ও রাহেল ওই মামলার যথাক্রমে ১, ২ ও ৫নং আসামি।তাদের সবাইকে ওসমানীনগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন