Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ১০ মামলার আসামী গ্রেফতার

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে ১০ মামলার আসামী গ্রেফতার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরী থেকে ছিনতাই, চুরি ও বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সুমন আহমদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

Manual5 Ad Code

শুক্রবার (৬ মার্চ) রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত সুমন আহমদ নেত্রকোনা জেলার মদন থানার ত্রিপন বাংলাবাজার এলাকার হেলাল মিয়ার ছেলে। বর্তমান সে কোতোয়ালি থানাধীন শামীমাবাদ এলাকায় ভাসমান হিসেবে বসবাস করছে।

Manual8 Ad Code

শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত সুমন নগরীর চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে।

শেয়ার করুন