Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট আসছে না ইনাম চৌধুরীর লাশ, শুক্রবার ঢাকায় দাফন

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট আসছে না ইনাম চৌধুরীর লাশ, শুক্রবার ঢাকায় দাফন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে আসছে না সাবেক সচিব ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরীর লাশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাদ জুমআ রাজধানী ঢাকার গুলশান মসজিদে জানাযার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে মরদেহ শায়িত করা হবে।

Manual2 Ad Code

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর বনানীতে ইনাম চৌধুরী নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
ইনাম আহমেদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

Manual2 Ad Code

১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরিজীবন শুরু করা ইনাম আহমদ চৌধুরী সচিবের দায়িত্বও পালন করেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা হয়েছে তার।

Manual8 Ad Code

অবসরের পর ১৯৯৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান করা হয়।

Manual3 Ad Code

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যানও করা হয়েছিল তাকে। সাবেক এই আমলা ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। পরে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে তাঁকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

শেয়ার করুন