Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে বাস চা*পা*য় প্রাণ গেল মা ও ছেলের

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-ঢাকা মহাসড়কে বাস চা*পা*য় প্রাণ গেল মা ও ছেলের

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকারে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সরাইল উপজেলার শাহবাজপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

 

দুর্ঘটনায় নিহতরা, হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা বেগম (৬৫)। এ সময় আহতরা হলেন, নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের নিলুফা (৩৬)।
আহত যাত্রীরা জানান, সকালে তারা একটি প্রাইভেটকার যুগে একই পরিবারের পাঁচজন সিলেটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। শাহবাজপুর অতিক্রম করার সময় ময়মনসিংহ পরিবহনের একটি বাস তাদের প্রাইভেটকারটিকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রতিমধ্যে আমজাদ হোসেন ও তার মা হাসিনা বেগম মারা যান। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual3 Ad Code

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি আটক করেছে।

Manual1 Ad Code

শেয়ার করুন