Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, টায়ারে আগুন

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪ | ০৫:১৩ অপরাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪ | ০৫:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, টায়ারে আগুন

Manual5 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী।

Manual3 Ad Code

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সরকারের পদত্যাগ চেয়ে নানা শ্লোগান দেন। আন্দোলন চলাকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।

Manual5 Ad Code

অবরোধকালে সাড়ে ৩ ঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। পরে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। আন্দোলন চলাকালে চরম দূর্ভোগে পড়েন মহাসড়কের যাত্রীরা।

এছাড়াও জেলার লাখাই উপজেলার বুল্লা বাজারে হবিগঞ্জ লাখাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় তারা সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

Manual5 Ad Code

শেয়ার করুন