Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট থেকে উদ্ধার আরও আড়াই কোটি টাকা, গ্রেফতার ৮

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ০৮:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ০৮:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট থেকে উদ্ধার আরও আড়াই কোটি টাকা, গ্রেফতার ৮

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (১১ মার্চ) সিলেটে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় আরও দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ছয় কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার হলো।

Manual8 Ad Code

রোববার (১২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ এসব তথ্য জানান।

Manual4 Ad Code

এদিকে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

এর আগে, গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকা ছিনতাই হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে তিন ট্রাংক টাকা উদ্ধারের তথ্য জানায় ডিবি। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়।

Manual4 Ad Code

এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে পরিকল্পিত ডাকাতির ঘটনা বলছে ডিবি।

শেয়ার করুন