Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিভাগের ২ পুলিশ সদস্য বাধ্যতামূলক অবসরে

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৩:২৩ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ | ০৩:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট বিভাগের ২ পুলিশ সদস্য বাধ্যতামূলক অবসরে

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
জনস্বার্থ বিবেচনায় সিলেটে বিভাগের ২ পরিদর্শকসহ দেশের ৯ পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) অবসরে পাঠানো হচ্ছে। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালনের কারণে এবং ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

ইতোমধ্যে এই কর্মকর্তাদের ফাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সই করেছেন। যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপনে তাদের অবসরের সিদ্ধান্ত জানানো হবে।

অবসরে পাঠানে কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— নৌ-পুলিশে কর্মরত যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন, সিআইডির মৌলভীবাজারের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, টুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদীর পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন ৪ এর পুলিশ পরিদর্শক শিকদার শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সেলিমুজ্জামান।

Manual2 Ad Code

শেয়ার করুন