Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ এসপি আবদুল্লাহ আল মামুন

admin

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ এসপি আবদুল্লাহ আল মামুন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সর্বোচ্চসংখ্যক মামলা নিষ্পত্তির মাধ্যমে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসপি আবদুল্লাহ আল মামুনকে পুরস্কৃত করা হয়। তাঁর হতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট তুলেন সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম-সেবা)।

গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চসংখ্যক মামলা নিষ্পত্তি করে জেলার অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় সিলেট রেঞ্জের অধীনস্থ চার জেলার মধ্যে সিলেট জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

এছাড়া সভায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়নন্ত্রণে আবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল মনোনীত হয়েছেন গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার সাহিদুর রহমান, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ টিআই মনোনীত হয়েছেন টিআই (প্রশাসন) মো. রফিকুল ইসলাম মৃধা, অনুদঘাটিত মামলার রহস্য উদঘাটনে অবদান রাখায় কানাইঘাট থানার এসআই সোহেল মাহমুদকে শ্রেষ্ঠ তদন্তাকারী কর্মকর্তা এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হতে তদন্তকারী কর্মকর্তাদের এমসি, পিএম রিপোর্ট সংগ্রহ এবং পুলিশ সদস্যদের চিকিৎসার সহযোগিতা করে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কনস্টেবল মো. জনি চৌধুরীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন