Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সফরে তারেক রহমান, বিএনপির ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৯:২৫ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ | ০৯:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সফরে তারেক রহমান, বিএনপির ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ২১ বছর পর সিলেট সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তাঁর সাথে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল। এদিকে তারেক রহমান সিলেট সফরে আসার পর পরই সিলেট বিভাগের বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করেছে দলটি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়াননি তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল বিএনপি।

Manual5 Ad Code

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

Manual2 Ad Code

বহিস্কৃত নেতৃবৃন্দরা হলেন, সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি, সিলেট-৫: মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিস্কৃত) সিলেট জেলা বিএনপি, মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি,. হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

শেয়ার করুন