Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে উচ্চ ক্ষমতার বিস্ফোরক উদ্ধার

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে উচ্চ ক্ষমতার বিস্ফোরক উদ্ধার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্ত এলাকায় বিস্ফোরক ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে কানাইঘাটের সুরাইঘাট ভারত সীমান্ত পিলার ১৩১৪/এমপি থেকে সাড়ে ৭ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ধর্মপুর থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব পরিচালিত বিশেষ যৌথ অভিযানে এসব বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

বিজিবির দেওয়া তথ্যানুযায়ী, ধর্মপুরে পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ১৪টি বিস্ফোরক পাওয়ার জেল এবং ১৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধার করা ডেটোনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রস্তুত করা সম্ভব।

Manual5 Ad Code

বিজিবি আরও জানিয়েছে, দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও বিজিবি ও র‍্যাব একাধিক অভিযানে এসব বিস্ফোরক ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে।

Manual8 Ad Code

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের তৎপরতা অব্যাহত রাখবে।

শেয়ার করুন