Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-৬ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Manual2 Ad Code

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় মোট ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ২ লাখ ৪৩ হাজার ৬৯৬টি ভোট পড়ে।

বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়।

Manual7 Ad Code

ঘোষিত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী এমরান আহমদ চৌধুরী এক লাখ ৯ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন এক লাখ ১ হাজার ৫৬৯ ভোট।

অন্যদিকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জাহিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৮৬ ভোট, মোহাম্মদ আবদুল নূর পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৮৪৬ ভোট। মোট কাস্টিং ভোটের তুলনায় নির্ধারিত সীমার কম ভোট পাওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন