Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ১

admin

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ | ০২:০৩ অপরাহ্ণ | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ | ০২:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ১

Manual3 Ad Code

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাাম উপজেলায় শনিবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিত এক বাংলাদেশি নিহত হয়েছেন। পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেকজন।

Manual8 Ad Code

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ এর পরিচালক লে. কর্নেল এএম মাহবুবুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual7 Ad Code

নিহত বাংলাদেশি পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার রবিউল ইসলাম (৫৪)। একই গ্রামের সহিদুল ইসলামকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি ও পুলিশের সূত্রগুলো দাবি করেন, একটি দলে ৯-১০ জন বাংলাদেশি চোরাকারবারি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পাঠানটারী এলাকা থেকে শনিবার রাতে গরু পাচার করছিলেন। চুঙ্গারখাতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ করেন। এ সময় গুলিবিদ্ধ দ ‘জনকে তাদের সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসেন। পরে আহত রবিউল মারা যান।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিউল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Manual6 Ad Code

শেয়ার করুন