Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে তাদের ধরে নেওয়া হয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টার দিকে বিজিবি জানিয়েছে ধরে নেওয়াদের স্বজনরা মিসিং জিডি করলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ জানান, সীমান্তে ৩ যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের ধরে নেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সীমান্ত এলাকা সঞ্জবপুরের লোকজন জানান, হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে সাইদুর রহমান (২৬), আনু মিয়ার পুত্র সোহাগ (২৮) ও সিপারকে (২২) বিএসএফ ধরে নিয়ে যায়। কেন ধরে নিয়ে গেছে তা জানা যায়নি।

Manual3 Ad Code

 

 

Manual7 Ad Code

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, সীমান্ত এলাকা থেকে ৩ বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার তথ্যটি পেয়েছি।

Manual3 Ad Code

শেয়ার করুন