Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত নদী নিয়ে সুসংবাদ আসছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সীমান্ত নদী নিয়ে সুসংবাদ আসছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সীমান্ত নদী নিয়ে সামনে সুসংবাদ আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের ময়নাপতির চর এলাকায় করতোয়া নদীতে টি-বাঁধ নির্মাণ প্রকল্পের স্থান পরিদর্শন শেষে সংবাদকর্মীদের কাছে এই মন্তব্য করেন তিনি।

Manual5 Ad Code

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ভারতের সঙ্গে আমাদের ৫৪টি ও মিয়ানমারের সঙ্গে ৩টি অভিন্ন নদী রয়েছে। এসব নদী নিয়ে আমরা এরই মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করেছি। আমরা আলাপ-আলোচনা করছি, কথাবার্তা বলছি। আমার বিশ্বাস অল্প দিনের ভেতরে আপনারা সুসংবাদ পাবেন এবং বিগত দিনে যেসব সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমরা আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধান করে বাংলাদেশকে শুধু মরুভূমি থেকেই রক্ষা করবো না, সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বাংলাদেশে রূপান্তর করবো।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, গঙ্গা চুক্তি এখনো হয় নাই, আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করছি। যেহেতু এই চুক্তিটা আগে ছিল, কাজেই এই চুক্তিটা যেন আবার আমরা বাস্তবায়ন করতে পারি এবং এই চুক্তির মধ্যে আরও কোনো সুযোগ-সুবিধা নেওয়া যায় কি না সেভাবে আমাদের টেকনিক্যাল পর্যায়ে কাজগুলো হচ্ছে। পাশাপাশি তিস্তা নিয়েও আমাদের যারা টেকনিক্যাল হ্যান্ড আছে তারা কাজ করছেন।

পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সরকার আপনাদের মোটা অঙ্কের বেতন দেয়, সুযোগ-সুবিধা দেয়। সেই ক্ষেত্রে আপনাদের সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। এটাই কিন্তু আমাদের প্রথম চ্যালেঞ্জ। আমরা ২০ হাজার কিলোমিটার নদী, আমাদের জলাশয় এবং খাল খনন করব। ঈদের আগেই প্রথম ধাপের কাজ শুরু হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন