Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জেও ভোটকেন্দ্রে আগুন

admin

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪ | ০৪:০৩ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ | ০৪:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জেও ভোটকেন্দ্রে আগুন

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার এসআই কামাল হোসেন।

Manual3 Ad Code

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, “গড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র। স্কুলটি শুক্রবার রাতে তালাবদ্ধ ছিল। দুজন গ্রাম পুলিশ সেখানে একটি কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ আগুন দেখে তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

Manual2 Ad Code

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে জানান তিনি।

Manual7 Ad Code

মধ্যগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ চাকমা বলেন, “খবর পেয়েই পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারা আগুন দিয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।”

শেয়ার করুন