Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে চোরাই পথে আনা ৮ হাজার কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে চোরাই পথে আনা ৮ হাজার কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পৃথক ২ অভিযা‌নে ভারত থে‌কে সীমান্ত পথে অবৈধভাবে আসা প্রায় ৮ হাজার কেজি পেঁয়াজসহ ৫ জনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার রা‌তে সুনামগঞ্জ ও তা‌হিরপুর উপ‌জেলার সীমান্ত এলাকা থে‌কে দে‌শের বি‌ভিন্ন প্রা‌ন্তে পাচারের সময় ডিবি পুলিশ ও তা‌হিরপুর থানা পুলিশের অভিযা‌নে এসব পেঁয়াজ উদ্ধার ও আসামী গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

আটক ব্যক্তিরা হ‌লো— জেলার জগন্নাথপুর থানার ইকরসইর গ্রামের মো. তাজ উল্লাহর ছেলে সেলন হোসেন (৪০), একই থানার বড়কাপন গ্রামের মৃত জাহির উল্লাহর ছেলে মইনুল ইসলাম (৩৮), হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের একিন আলীর ছেলে আনফর আলী (২৫), তা‌হিরপুর উপ‌জেলা শিমুলতলা গ্রা‌মের বাবুল মিয়া ও চন্দ্রপুর গ্রা‌মের স‌হিবুর রহমান।

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জের অতিরিক্ত পু‌লিশ সুপার রাজন কুমার জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর-বাদাঘাট সড়কে অভিযান চা‌লি‌য়ে মিনি ট্রাকে করে আনা ভারতীয় ৪ হাজার ৮০০ কেজি পেঁয়াজসহ ট্রাক জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা। এসময় দুজনকে আটক করা হয়। অন‌্যদি‌কে, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ আব্দুজ জহুর সেতু এলাকা থেকে শ‌নিবার দুপুরে অভিযান চা‌লি‌য়ে সা‌ড়ে ৩ হাজার ৬৪০ কে‌জি পেঁয়াজসহ ৩ জন‌কে আটক ক‌রে‌। উদ্ধার কৃত পেয়াজের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৩১ হাজার টাকা।

Manual7 Ad Code

আটকদের বিরু‌দ্ধে বি‌শেষ ক্ষমতা আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। জব্ধ করা পেঁয়াজ ও আটকদের আদাল‌তে পাঠানো হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন রাজন কুমার।

শেয়ার করুন