Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বরযাত্রীর গাড়ি উল্টে প্রাণ গেল ১ জনের, আহত ১৫

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে বরযাত্রীর গাড়ি উল্টে প্রাণ গেল ১ জনের, আহত ১৫

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে বরযাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৪ মার্চ) রাত ৮ টার দিকে শান্তিগঞ্জ উপজেলার গাগলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত রাহুল সরকার(১৫) হবিগঞ্জ জেলার ভুষন সরকারের ছেলে বলে জানা যায়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন।

 

Manual8 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলা আসছিলো বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যাত্রীসহ খাদের কিনারে পড়ে যায়। এসময় যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বের হয়ে আসলেও দুর্ঘটনায় গুরুতর আহতসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। একপর্যায়ে ফায়ারসার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেন উদ্ধারকর্মীরা। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকার নামে এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ১০-১৫ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাহুল নামের কিশোরটি মারা যান। বাকি আহতদের চিকিৎসা দেয়া হযেছে৷ অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছে।

Manual3 Ad Code

শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, হবিগঞ্জ থেকে আসা বরযাত্রী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন মারাগেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে।

শেয়ার করুন