Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

admin

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ০৪:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহন নামের একটি বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত ওই ব্যক্তি আব্দুল মনাফ (৭০)। তিনি শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে।

Manual7 Ad Code

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) ভোরে কান্দিগাঁও জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল মনাফ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি উপজেলার সদরপুর সেতুর সামনে রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ বাস জব্দ করে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন