Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আ ট ক ১

admin

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আ ট ক ১

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া।

Manual2 Ad Code

এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

Manual8 Ad Code

দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দীন বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সাংবাদিকের ওপর হামলা ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।

Manual4 Ad Code

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন