Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে হাওরের জল থেকে উঠছে ‘গ্যাস’

admin

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে হাওরের জল থেকে উঠছে ‘গ্যাস’

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হচ্ছে।

সোমবার (১৮ মে ) দুপুরে ধর্মপাশা উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এমন দৃশ্য দেখতে পান স্থানীয়রা। এই দৃশ্য দেখতে স্থানীয় জনতা ভিড় করছেন হাওর পাড়ে।

Manual2 Ad Code

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূএে জান যায়, ধর্মপাশা উপজেলার রাজাপুরের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষে ইতিমধ্যে পুরো হাওর পানিতে তলিয়ে গেছে। ঠিক সেই মুহুর্তে হাওরের থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস উপরে উঠতে থাকে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন।

Manual7 Ad Code

স্থানীয় বাসিন্দা রকি মিয়া বলেন, হাওরের মাঝখান থেকে হঠাৎ দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে থাকে। সেটি দেখতে আমরা এখানে ভিড় করেছি।

Manual5 Ad Code

ধর্মপাশার পাইকুরাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজ্জামেল হক বলেন, এই গ্রামের অনেক জায়গায় গ্যাসের ক্ষণি রয়েছে। তবে আজকে দুপুরে রায়পুরের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাস বের হয়ে উপরে উঠতে থাকে। বিষয়টি জেনে আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। তবে আপাতত এটি বন্ধ হয়ে গেছে।

Manual1 Ad Code

এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বলে অনেকেই আমাকে কল দিয়েছে। তবে আমরা এখনও নিশ্চিত নই এটি গ্যাস নাকি অন্য কিছু। বিষয়টি উর্ধতন কতৃপক্ষ জানিয়ে এবং পরীক্ষা নিরীক্ষা করে বিষয়টি যাচাই করা হবে।

শেয়ার করুন