Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ থেকে যাওয়া ট্রাকভর্তি ভারতীয় পণ্য নরসিংদীতে জব্দ

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জ থেকে যাওয়া ট্রাকভর্তি ভারতীয় পণ্য নরসিংদীতে জব্দ

Manual6 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা পণ্য বোঝাই ট্রাক (কাভার্ড ভ্যান) নরসিংদীতে জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় কাভার্ড ভ্যানটি আটক করে নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুই জনকে আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যান চালক বরগুনা সদর উপজেলার কাঠালতলী গ্রামের ইদ্রিস খানের ছেলে জসিম উদ্দিন ও চোরাকারবারি বাগেরহাটের শরণখোলা উপজেলার তাবালখালী গ্রামের আবদুল হালিমের ছেলে মুকুল মিয়া।

Manual6 Ad Code

নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক এস এম কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া ওইসকল ভারতীয় প্রসাধনী ও পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তারা। পারভেজ নামে চকবাজারের একব্যক্তির কাছে পণ্যগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল।

জব্দকৃত ভারতীয় প্রসাধনী ও অন্যান্য পণ্যের বাজার মূল্য ৫০-৬০ লাখ টাকা হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন