Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালামাল চুরি, আটক ১

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালামাল চুরি, আটক ১

Manual3 Ad Code

আজমিরীগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-হবিগঞ্জ ভায়া শাল্লা-আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের অক্সিজেন সিলিন্ডার, রডসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনায় সাহাব উদ্দিন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করছে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর থেকে তাকে আটক করা হয়।

আটক সাহাব উদ্দিন মিয়া পিরোজপুর গ্রামের মৃত মস্তু মিয়ার পুত্র। এ সময় চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করে পুলিশ।

Manual4 Ad Code

এর আগে গত ১লা ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে আঞ্চলিক মহাসড়কের জনজেবি কন্স্ট্রাকশনের প্রকল্প ম্যানেজার (সুনামগঞ্জ অংশের রাধা নগর পয়েন্টের) মো.হাবিবুর রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দােেয়র করেন।

মামলা সুত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাতে আঞ্চলিক মহাসড়কের আজমিরীগঞ্জ উপজেলা অংশের বদলপুর ইউনিয়নের পিরোজপুরের প্রকল্পের সাইড থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার, ৫০০ কেজি রড ও এঙ্গেল, ৩০ টি লোহার পাইপ এবং একটি রড ঝালাইয়ের ওয়েল্ডিং মেশিন সহ প্রায় দুই লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি হয়ে যায়৷ এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে আজমিরীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

আঞ্চলিক মহাসড়কের জনজেবি কনস্ট্রাকশনের প্রকল্প ম্যানেজার মো.হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র প্রকল্পের রড, পাইপ সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিলো৷ গত ৩০ জানুয়ারি রাতে সাইট থেকে দুই লক্ষাধিক টাকারও বেশী মুল্যের মালামাল চুরি হয়ে যায়। বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার কোম্পানির উর্ধ্বতনদের সাথে পরামর্শ করে থানায় মামলা দায়ের করেছি।

Manual8 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আমরা ১ টি অক্সিজেন সিলিন্ডার, ৩০ টি রড ও ৫ টি এঙ্গেলসহ সাহাব উদ্দিনকে আটক করি৷

Manual5 Ad Code

তিনি আরো জানান, আটক সাহাব উদ্দিনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন