Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার সমর্থকদের উদ্দেশে সংযত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অনুরোধ জানান।মুফতি আমির হামজা তার পোস্টে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসব জায়গায় কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলবেন না।’ তিনি সমর্থকদের পরামর্শ দিয়ে বলেন, কোনো সমালোচনা হলে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে অথবা নীরব থেকে তা এড়িয়ে যেতে হবে।

Manual5 Ad Code

সমালোচকদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে এই সংসদ সদস্য বলেন, তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ বা নেতিবাচক মন্তব্যে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। তিনি আরও উল্লেখ করেন, ‘মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে—এটিই আমাদের কাম্য। এসব বিষয়ে আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং নিশ্চয়ই মিথ্যার ওপরে সত্য বিজয়ী হবে।’

Manual2 Ad Code

ভোররাতে দেওয়া এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ৬২ হাজার রিয়েকশন এবং চার হাজারেরও বেশি মন্তব্য জমা হয়। এছাড়া ১ হাজার ২০০ জন ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন।

Manual6 Ad Code

শেয়ার করুন