Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

admin

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ০৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ | ০৬:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক কর্মসূচিতে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।

Manual4 Ad Code

আজিজী বলেন, ‘কাল (সোমবার) থেকে এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে।’

Manual3 Ad Code

এর আগে, আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন।

Manual3 Ad Code

শিক্ষকদের আন্দোলনের কারণে প্রেসক্লাবের সামনে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে শিক্ষকরা প্রেসক্লাব থেকে সরে গিয়ে অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

শেয়ার করুন