Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১০:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Manual5 Ad Code

ডিজিটাল ডেস্ক:
সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাস দুইটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল নেটওয়ার্ক নিউজনেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা এবং মার্কিন সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র শিগগিরই পাল্টা ব্যবস্থা নেবে।

Manual4 Ad Code

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে
এ ছাড়া সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা বৃদ্ধির ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা ইরানে এখনো কঠোরভাবে হামলা শুরুই করিনি। বড় ধরনের হামলা আসছে।

Manual4 Ad Code

এদিকে মার্কিন সিনিয়র এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে তাদের প্রথম দফার হামলার মূল্যায়ন করেছে। এতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার লক্ষ্য অর্জন করেছে মার্কিন বাহিনী।

Manual5 Ad Code

এর আগে সোমবার যুক্তরাষ্ট্র জানায়, এখন পর্যন্ত ছয়জন সেনাসদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছে।

শেয়ার করুন