Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনা: ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না প্রবাসী শাওনের

admin

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৬:৫২ অপরাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৬ | ০৬:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদিতে সড়ক দুর্ঘটনা: ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না প্রবাসী শাওনের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সৌদি আরবের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মির্জার মৃত্যু হয়।

নিহত শাওনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া গ্রামে। সে সাবেক পুলিশ সদস্য মরহুম জাহিদ মির্জার একমাত্র ছেলে।

Manual3 Ad Code

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সৌদিতে পাড়ি জমান শাওন মির্জা। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। তার বাবা প্রায় ১০ বছর আগে মারা যায়। তিন বোন এক ভাই ও বৃদ্ধ মাকে নিয়েই তার সংসার। তার পরিবারে একমাত্র আয়ের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শাওন। শাওন একটা কোম্পানির অধীনে কাজ করতেন।

Manual3 Ad Code

ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন জানান, গত মঙ্গলবার সে বাইক চালিয়ে খাবার দিতে যাচ্ছিলো। ফেরার পথে সড়কে ইউটার্ন নিতে গিয়ে বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

Manual3 Ad Code

শেয়ার করুন