Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ১০:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

Manual5 Ad Code

সোমবার (১৮ মার্চ) সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জসিম মিয়া। নিহত জসিম মিয়া চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সৌদি আরবের মদিনায় কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম মিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সৌদি আরবের স্থানীয় সময় সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর হয় তার।

নিহতের চাচা পাইকপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাসুক মিয়া তালুকদার জানান, গত ৬ মাস আগে জসিম মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি।

Manual3 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী জানান, প্রবাসী জসিম মিয়া ইউপি সদস্য মো. মাসুক মিয়া তালুকদারের ভাতিজা। পরিবারের লোকজন সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

Manual4 Ad Code

শেয়ার করুন